জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে এক অভিযানে ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
জয়পুরহাটে এক অভিযানে ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

জয়পুরহাটে এক অভিযানে ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫-ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ইয়াবাসহ থানা পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি দল রোববার গভীর রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ বাগজানা গ্রামের আসমান আলীর পুত্র সজিব হোসেন (২৩), সাহেব আলীর পুত্র বিল্লাল হোসেন (২০) এবং সুরেন কর্মকারের পুত্র অনন্ত কর্মকারকে (১৬) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি সজিব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিল্লাল ও অনন্তর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দামে ইয়াবা বিক্রি করত। গোপন এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল তাদের অটক করে। শরীর তল্লাশি করে তাদের কাছে থাকা ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X