মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৪ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা সোহানকে পিটিয়ে হত্যা, বিচার দাবি

শরিফুল ইসলাম সোহানের হত্যাকারীদের বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা
শরিফুল ইসলাম সোহানের হত্যাকারীদের বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা

কুড়িগ্রামে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে (৪০) পিটিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় এলাকাবাসীর সঙ্গে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক দুলাল, যুগ্ম আহ্বায়ক মো. আনিছুর রহমান চাঁদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুন্নবী সাগর প্রমুখ।

মানববন্ধনে দেওয়া বক্তব্যে ছাত্রলীগের সাবেক নেতা মো. রাকিবুজ্জামান রণি বলেন, ‘সোহান ভাই ভালো মানুষ ছিলেন। তার হত্যাকারী যেন অন্যভাবে ছাড়া না পায় বা ভিন্নখাতে তা প্রভাবিত না হয়। সুষ্ঠু বিচার যেন হয়।’

নিহত সোহানের ছেলে রাহাত কান্নাজরিত কণ্ঠে বলেন, ‘আমার বাবার হত্যাকারীদের দ্রুত বিচার চাই।’

নিহত সোহানের চাচা মো. নুর ইসলাম বলেন, ‘সোহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা সোহানের হত্যাকারী চিহ্নিত সন্ত্রাসী বিন্দু ও তার সহযোগীদের দ্রুত বিচার চাই।’

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X