সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সওয়ারদের চাবুকের ঘা, জিততে দৌড়াল ঘোড়া

ঘোড়ার পিঠে চড়ে ছুটছেন দুই প্রতিযোগী। ছবি : কালবেলা
ঘোড়ার পিঠে চড়ে ছুটছেন দুই প্রতিযোগী। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে হাজারো দর্শকদের মন মাতালো ৫২ বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বাহারি নামের ঘোড়াগুলোর একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলার দৃশ্যটি ছিল উপভোগ্য। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর গোলামী মাঠে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অন্তত ২০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত হয়ে গ্রামীণ ঐতিহ্যের এ খেলাটি উপভোগ করেন।

প্রতিযোগিতা উপলক্ষে সাত দিন ধরেই ডুমুর গোলামী এলাকায় ছিল উৎসবের আমেজ। ঘোড় সওয়াররা ঘোড়া নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়ায়। সওয়ারদের চাবুকের ঘা, ঘোড়ার চিহিহি শব্দের পাশাপাশি ঘোড়ার খুরের আওয়াজের তালে তালে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

সাত দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতায় বগুড়া, পাবনা, দিনাজপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ছোট-বড় বাহারি রং ও নামের অন্তত ৭০টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়দৌড় প্রতিযোগিতার পাশাপাশি গ্রামীণ মেলাতেও ছিল মানুষের ভিড়।

গত ৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর গোলামী গ্রামবাসীর উদ্যোগে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। আয়োজকরা জানান, ১৯৭২ সাল থেকে প্রতি বছরই ডুমুর গোলামী মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় অংশ নিতে সিরাজগঞ্জ ছাড়াও পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, জামালপুর, রাজশাহী ও লালমনিরহাট থেকে ঘোড়া নিয়ে আসেন ঘোড় সওয়াররা। রাজাবাবু, মুছা বাবা, পাওয়ার হর্স, বাহাদুর, স্বপ্নের রানী, নাগরাজ, বাটুল, রাজাবাবু, দুলদুল টাইগারসহ বিভিন্ন নামের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা।

সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলো থেকে আসা দর্শকরা বলেন, ঘোড়দৌড় একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। এটি উপভোগ করতে তারা প্রতি বছরই এখানে ছুটে আসেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X