সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৪ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বাসচাপায় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য আহত

সিলেটে বাসচাপায় ঊর্ধ্বতন তিন কর্মকর্তা ও ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত। ছবি : কালবেলা
সিলেটে বাসচাপায় ঊর্ধ্বতন তিন কর্মকর্তা ও ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত। ছবি : কালবেলা

সিলেটে পুলিশের বিশেষ অভিযান পরিচালনকালে বাসচাপায় জেলা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা ও ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জাকির হোসেন খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর, বিমানবন্দর থানার সহকারী কমিশনার জহুরুল ইসলাম, বিমানবন্দর থানার ওসি এসএম নুনু মিয়া, এএসআই রেজাউল করিম এবং গাড়িচালক ও নায়েক হাবিবুর রহমান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার জাকির হোসেন খান কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরবেলা বিশেষ অভিযান পরিচালনা করছিলেন এসএমপির উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। এ সময় সিলেট-সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের তেমুখী সড়কে চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছিলেন। এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, গুরুতর অবস্থায় উপকমিশনার আজবাহার আলী শেখকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে ডাক্তাররা নিভিড় পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X