কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৯:০৮ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লার বরুড়ায় দরিদ্রদের মাঝে অটোরিকশা ও সেলাইমেশিন বিতরণ

ভুক্তভোগীদের মাঝে ব্যাটারিচালত রিকশা বিতরণ করছেন এ জেড এম শফিউদ্দিন (শামীম)। ছবি : কালবেলা
ভুক্তভোগীদের মাঝে ব্যাটারিচালত রিকশা বিতরণ করছেন এ জেড এম শফিউদ্দিন (শামীম)। ছবি : কালবেলা

কুমিল্লার বরুড়া উপজেলায় এসকিউ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রুপের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ জেড এম শফিউদ্দিন (শামীম) ২৮টি দরিদ্র ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত অটোরিকশা, আত্মকর্মসংস্থানে নারীদের জন্য সেলাই মেশিন ও মসজিদ-মন্দিরে আর্থিক সহায়তার পাশাপাশি সাধারণের মাঝে বিপুল পরিমাণ চিকিৎসাসামগ্রী বিতরণ করেছেন।

শনিবার (৮ জুলাই) বিকেলে উপজেলার পয়ালগাছা ডিগ্রি কলেজ মাঠে এসব সহায়তাসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ১৭টি মসজিদ ও মন্দিরে আর্থিক সহায়তা দেন তিনি।

পয়ালগাছা ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. জাফর আহম্মেদ মিয়াজীর সভাপতিত্বে এলাকার হতদরিদ্রদের মাঝে পণ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও এসকিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক নৌবাহিনী প্রধান ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজ আহমেদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, উপজেলার আগানগর ইউপি চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মিঠু, ঝলম ইউপির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নুরু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ জেড এম শফিউদ্দিন শামীম বলেন, ‘আমি ভোট চাইতে আসিনি। আমি এসেছি মানুষের সেবা করতে। আমি দলের জন্য কাজ করতে এসেছি। আমি রাজনীতি করি মানুষের জন্য, গরিবের জন্য।’

ব্যাটারিচালিত রিকশা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হতদরিদ্র ফজলু মিয়া। হাতে রিকশার চাবি পেয়ে ফজলু মিয়া বলেন, ভাড়া নিয়ে কত রিকশা চালাইছি। কোনো কোনো সময় মালিকের ভাড়ার টাকা দিতে গিয়ে নিজের কাছে এক টাকাও থাকত না। আজকে আমি রিকশার মালিক।

আবদুল কাদের নামে অপরজন বলেন, ‘আমি পরিবার নিয়ে অনেক কষ্টে ছিলাম। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বলতে গেলে দিশেহারা অবস্থায় আছি। এমন সময় শামীম সাহেব আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তার জন্য দোয়া করি।’

সেলাই মেশিন পেয়ে রোমানা আক্তার নামে এক তরুণী বলেন, এখন কিছু করে পরিবারটাকে এগিয়ে নিতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X