সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘুরতে বেরিয়ে অপহৃত ৫ শিশু, যেভাবে উদ্ধার

গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে ভালোবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে ঘুরতে বেরিয়ে পাঁচ শিশু অপহরণ হওয়ার তিন ঘণ্টার মধ্যেই তাদের উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ানুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. আমিনুল ইসলাম (৩৬) ও মাহমুদাকোলা গ্রামের মো. মালেক শেখের ছেলে মো. বাবলা শেখ (২০)।

উদ্ধার হওয়া পাঁচ শিশু হলো- এম এ মতিন সড়ক এলাকার জাহাঙ্গীর আলমের দুই মেয়ে শারিন সারা (৮) ও জাবিন জারা (৮), তাদের বান্ধবী সয়াধানগড়া মধ্যপাড়ার দেলোয়ার হোসেনের মেয়ে মোছা. ফাবিহা জান্নাত নাবিলা (১০), মাছুমপুর এম এ মতিন সড়ক এলাকার মাসুদ রানার মেয়ে মরিয়ম মাইশা (১০) এবং একই এলাকার আবুল বাশারের ছেলে শাহরিয়ার নাফিজ (৮)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে মাছুমপুর থেকে ওই পাঁচ শিশু রিকশায় ঘুরতে বের হয়। এ সময় তারা আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। শিশুদের একজন অভিভাবক আর একটি রিকশার জন্য অপেক্ষা করছিলেন। আমিনুলের অটোরিকশাটিকে দাঁড়িয়ে থাকতে বলা হয়। কিন্তু অটোরিকশাচালক আমিনুল সে কথা না মেনে ওই পাঁচ শিশুকে নিয়ে দ্রুত চলে যান।

খবর পেয়ে পুলিশ দিবাগত রাত ২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ লাইনের সামনে থেকে অটোরিকশাটিসহ চালককে আটক করে এবং অপহৃত পাঁচ শিশুকেও উদ্ধার করে।

তিনি আরও বলেন, অটোরিকশাচালক ও তার সহযোগী বাবলা শেখের উদ্দেশ্য ছিল শিশুদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করবে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১০

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১২

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৩

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১৪

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১৫

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১৬

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১৭

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

২০
X