কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৩:৩০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক!

ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত
ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত

শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাহিয়া খানম (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এতে গুরুতর আহত অবস্থায় মাহিয়াকে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোববার (৯ জুলাই) উপজেলার ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী মাহিয়া জানান, ক্লাস চলাকালীন আমি গল্প করছি এমন সন্দেহে স্যার চুল ধরে আমাকে দেয়ালের সঙ্গে আঘাত করলে আমি পড়ে যাই। পরে আর কিছু আমি বলতে পারি না।

এ বিষয় ওই ছাত্রীর বাবা সুমন শেখ বলেন, মামুনুর রহমান নামে একজন স্যার আমার মেয়েকে চুল ধরে দেয়ালের সঙ্গে বারবার আঘাত করলে অচেতন হয়ে পড়ে। এরপর অসুস্থ অবস্থায় ওই স্কুলের অন্য দুই শিক্ষিকা মেয়েকে বাড়িতে নিয়ে আসে। এখানে আসার পর তার শারীরিক অবস্থা খারাপ দেখে আমি হাসপাতালে নিয়ে যাই। আমি ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত সহকারী শিক্ষক মো. মামুনুর রহমান শিক্ষার্থীর চুল ধরে দেয়ালে আঘাত করার কথা অস্বীকার করে বলেন, ওই ছাত্রী ক্লাসরুমে দুষ্টামী করছিল তাই আমি দুটো চড় দিয়েছি।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X