মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

একে একে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ, বিপাকে স্বামী

সন্তান প্রসবের পর রাখা হয় আইসিইউতে। ছবি : কালবেলা্
সন্তান প্রসবের পর রাখা হয় আইসিইউতে। ছবি : কালবেলা্

মানিকগঞ্জের ঘিওরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন রুমানা আক্তার (১৯) নামে এক প্রসূতি নারী। সোমবার (১০ জুলাই) সকালে উপজেলার মুন্নু মেডিকেল হাসপাতালের গাইনি বিভাগে সিজারের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি।

সেখানে প্রফেসর ডা. হাসনা বেগমের তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে দুই মেয়ে এবং দুই ছেলেসহ চার সন্তান জন্ম দেন ওই নারী। মা ও সন্তানদের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) রাখা হয়েছে। প্রসূতি ওই নারী পার্শ্ববর্তী শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নাধীন ধামধারা গ্রামের শেখ নয়নের স্ত্রী।

এ ঘটনায় প্রসূতির পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইলেও বিপাকে প্রসূতির স্বামী। নয়ন কৃষক পরিবারের সন্তান। বেকারত্ব জীবনযাপন করছেন। ২০২১ সালের ১৫ মে তারা দাম্পত্য জীবন শুরু করেন।

রুমানার স্বামী নয়ন শেখ জানান, ‘চার সন্তানের জন্মতে খুশি তবে, বেকার জীবনে একসঙ্গে ৪ সন্তান লালনপালন কষ্ট হয়ে পড়বে।’

তিনি আরও জানান, হাসপাতালের আইসিইউতে প্রতিদিন ৪০ হাজার টাকা করে ব্যয় হবে। তার পক্ষে এত টাকা ব্যয় বহন করা সম্ভব না।

নয়ন ও তার পরিবার সরকারসহ বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি তার সন্তানদের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবু সায়েদ মো. আসলাম জানান, রোববার দুপুরের দিকে প্রসূতি ওই নারীকে তার পরিবার হাসপাতালে নিয়ে আসেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গাইনি বিভাগে সিজারের মাধ্যমে একে একে ৪টি বাচ্চা জন্ম নেয়। ৩৪ সপ্তাহে বাচ্চা জন্ম দেওয়ায় ৪ নবজাতককে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। বাচ্চাগুলোকে দু’সপ্তাহ হাসপাতালে রাখতে হবে। প্রসূতি নারী ও বাচ্চাগুলো সুস্থ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X