বগুড়া ব্যুরো :
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির পরীক্ষা হলে ফোন ব্যবহার, ১১ শিক্ষককে অব্যাহতি   

প্রতীকী ছবি (সংগৃহীত)
প্রতীকী ছবি (সংগৃহীত)

এসএসসি পরীক্ষা চলাকালে কক্ষে স্মার্টফোন ব্যবহারের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই পরীক্ষার্থীদের সহায়তা করার অভিযোগে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ১১ জন শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বগুড়রার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চলমান এসএসসি পরীক্ষার ২য় দিন রবিবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলছিল। এ সময় গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের কক্ষ পরিদর্শকদের সহযোগিতায় শিক্ষার্থীরা স্মার্ট ফোনের মাধ্যমে উত্তর সংগ্রহ করে লিখতে শুরু করে। এমন অসদুপায় অবলম্বন করার দায়ে ১১জন শিক্ষককে (কক্ষ পরিদর্শক) দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান এবং পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অব্যাহতিপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা হলেন- উপজেলার অভিরামপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক পলাশ চন্দ্র রায়, ভরিয়া উচ্চবিদ্যালয়ের আয়শা সিতারা ও আব্দুল হাকিম, চণ্ডিহারা বালিকা উচ্চবিদ্যালয়ের কামরুল ইসলাম ও হাবিবা খাতুন, দেউলি জহুরা বালিকা উচ্চবিদ্যালয়ের শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও অঞ্জলী রানী রায়, গাংনগর উচ্চবিদ্যালয়ের উজ্জ্বল কুমার ও আব্দুস সামাদ এবং মোকামতলা উচ্চবিদ্যালয়ের মফিজুল ইসলাম।

এ ছাড়া অসদুপায় অবলম্বন ও স্মার্টফোন ব্যবহারের দায়ে ধাওয়াগির উচ্চবিদ্যালয়ের তিনজন, গুজিয়া উচ্চবিদ্যালয়ের একজন ও মহাব্বত নন্দীপুর উচ্চবিদ্যালয়ের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এসএসসি পরীক্ষার ওই কেন্দ্রের সচিবের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগে যথারীতি পরীক্ষার্থীদের তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। তারপরও তারা কৌশলে কেন্দ্রের ভেতরে স্মার্ট ফোনসহ প্রবেশ করে। এ কারণে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান ৫ শিক্ষার্থীকে বহিষ্কার এবং ১১ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন।

শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা কক্ষ পরিদর্শকের সহযোগিতায় স্মার্টফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেয়। বাহির থেকে প্রশ্নপত্রের উত্তর পরীক্ষা কক্ষে সরবরাহ করা হয়।

ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার বিষয়টি টের পেয়ে বিভিন্ন কক্ষ থেকে ৫টি স্মার্ট ফোন উদ্ধার করেন। যেসব পরীক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেছে তাদের বহিষ্কার করা হয় এবং ওই পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য ১১ জন কক্ষ পরদির্শককে পরীক্ষার চলতি দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X