মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১১:০০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের হাত থেকে পালাল আসামি, ধরে দিল পরিবার

আসামি সাকিব। ছবি : সংগৃহীত
আসামি সাকিব। ছবি : সংগৃহীত

মেহেরপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে কোর্ট হাজতে নেওয়ার পথে সাকিব (২২) নামের এক বিচারাধীন আসামি পালিয়ে যাওয়ার পর তাকে ধরে এনে পুলিশে সোপর্দ করেছে পরিবার। সাকিব মেহেরপুর পৌর এলাকার নতুনপাড়ার আনারুল ইসলামের ছেলে।

সোমবার (১০ জুলাই) কোর্ট পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৯ জুলাই রাতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে চুরি ও মাদকের মামলায় বিভিন্ন আসামিকে আটক করা হয়। আটককৃতদের সোমবার মেহেরপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে উঠানো হলে বিচারক তরিকুল ইসলাম তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। কাঠগড়া থেকে কোর্ট হাজতে নেওয়ার পথে ৯জন পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে আসামি সাকিব হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়।

এ ঘটনায় মেহেরপুর জেলা ঘিরে ব্যাপক চাঞ্চলকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আসামি সাকিবের পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হলে পলায়নের ৬ ঘণ্টা পরে রাত সোয়া ৮টার দিকে আসামি সাকিবকে নিয়ে তার বড় ভাই রাকিব কোর্ট হাজতে উপস্থিত হয়ে আসামি সাকিবকে কোর্ট পুলিশ পরিদর্শকের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বলেন, আসামি পালিয়ে গিয়েছিল ঘটনাটি সত্য, তবে তাকে পাওয়া গেছে, এখন কাস্টডিতে আছে। বিস্তারিত জানতে হলে কোর্ট পুলিশ পরিদর্শককে ফোন দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X