বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী-সন্তান হাসপাতালে

চুয়াডাঙ্গার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চুয়াডাঙ্গার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় ভ্যান আরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী ও ছেলে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর আহসানউল্লাহ ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আনজিরা খাতুন (৪৫)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী হামিদুল ইসলাম ও ছেলে আমরাফুল হোসেন।

এদিকে পুলিশ ট্রাকচালককে আটক করেছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) একরামুল হোসাইন জানান, আনজিরা খাতুন আলমডাঙ্গা পৌর এলাকায় বাসাবাড়িতে কাজ করেন। তার স্বামী ভ্যান চালান। নিজ গ্রাম থেকে ভ্যানে করে আলমডাঙ্গায় আসছিলেন তারা। পথে বালুবোঝাই ট্রাকটি ভ্যানটিকে চাপা দিলে আনজিরা খাতুন ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ হস্তান্তর করা হবে। ট্রাকচালককে আটক করা হয়েছে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X