মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ সেজে চেকপোস্ট বসায় ডাকাত দল, অতঃপর...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে পুলিশ সেজে সড়কে চেক পোস্ট বসায় ডাকাত দল। তারা গাড়ি থামিয়ে তল্লাশির নামে টাকা-পয়সা ছিনিয়ে নিচ্ছিল। এ সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে উপজেলার হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী জোড়া সেতু এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

এ সময় ডাকাতির সঙ্গে জড়িত আরও ছয়জন পালিয়ে যায় বলে জানায় পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩৬) ওরফে কানা জহির। তিনি মুন্সীগঞ্জের সদর উপজেলার কালিরচর এলাকার মোহাম্মদ বেপারি ওরফে মাহমুদ চোরার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সিদ্ধেশ্বরী জোড়া সেতু এলাকায় সাতজন পুলিশ পরিচয় দিয়ে একটি চেকপোস্ট বসায়। ওই সাতজনের মধ্যে কয়েকজনের শরীরের পোশাক পুলিশের মতো দেখতে ছিল। তারা চেকপোস্টে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করছিল। সে সময় টঙ্গিবাড়ি থানা পুলিশের একটি টহল দল ওই পথ ধরে যাচ্ছিল। গাড়ি ও লোকজনের সমাগম দেখে পুলিশ সেখানে থামলে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দেয়। এ সময় ছয়জন পালিয়ে গেলেও একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করতে সক্ষম হয় পুলিশ।

টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার টঙ্গিবাড়ি থাকায় একটি ডাকাতি মামলা হয়েছে। গ্রেপ্তার জহিরুল ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এর আগেও আরও ৫টি ডাকাতি মামলা রয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X