আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙনের কবলে ফসল রক্ষা বাঁধ, শঙ্কায় কৃষক

ভাঙনের কবলে ফসল রক্ষা বাঁধ। ছবি : কালবেলা
ভাঙনের কবলে ফসল রক্ষা বাঁধ। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদীর তীরে ফসল রক্ষা বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ফসলি জমিসহ অন্তত কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্টের আশঙ্কায় দিন পার করছেন স্থানীয় কয়েক শতাধিক কৃষক।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে পৌর সদরের লঞ্চ টার্মিনাল থেকে বদলপুর ইউনিয়নের পিরোজপুর খেয়াঘাট পর্যন্ত দুই দফায় প্রায় সাত কিলোমিটার ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ করা হয়।

স্থানীয় কৃষকরা বলছেন, বাঁধ নির্মাণের বছরতিনেক পরে দ্বিতীয় দফায় সংস্কারের সময় গোড়া থেকে মাটি কাটায় সেটি দুর্বল হয়ে গেছে। তাই নদী ভাঙনের কবলে পড়েছে বাঁধটি।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, পৌর সদরের লঞ্চ টার্মিনাল থেকে বদলপুর ইউনিয়নের পিরোজপুর খেয়াঘাট পর্যন্ত হাওরে চারশ হেক্টরের বেশি কৃষিজমি রয়েছে। এছাড়া বাঁধটি নদীভাঙনের কবলে বিলীন হলে পার্শ্ববর্তী জলসুখা ইউনিয়নের হাওর ও বদলপুর ইউনিয়নের বেশকটি হাওরের কয়েক হাজার হেক্টর ফসলি জমির বোরো ফসল নষ্ট হবার শঙ্কা রয়েছে।

কালনী-কুশিয়ারা ফসল রক্ষা বেড়িবাঁধের ঘাগানি গাছ সংলগ্ন এলাকায় দেখা যায়, বেড়িবাঁধের কয়েকটি অংশে এরইমধ্যে নদী ভাঙনের কবলে পড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, বাঁধটি নদীগর্ভে বিলীন হলে কয়েকশ হেক্টর ফসলি জমি এবং তিনটি হাওরের কয়েক হাজার হেক্টর বোরো ফসল নষ্ট হবার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষক রফিক মিয়া জানান, বাঁধটি দ্রুত মেরামত করা না হলে ফসলি জমি ও বোরো ফসল নষ্ট হবার শঙ্কা রয়ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ কালবেলাকে বলেন, সরেজমিনে পরিদর্শন করে বাঁধটি দ্রুত মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১০

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১১

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১২

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৩

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৪

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৫

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১৬

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

১৭

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

১৮

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

১৯

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

২০
X