কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ২

নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা
নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। ছবি : কালবেলা

নেত্রকোনার বারহাট্টায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক উল্টে ইটের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় মিয়া (১২) এবং রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ইটবোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। ট্রাকটি বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুজন ইটের নিচে চাপা পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X