চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান কারাগারে

বিএনপির সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া। ছবি : সংগৃহীত
বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান কারাগারে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর ও খানসামা) আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে তাকেও জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট চিরিরবন্দর আমলি আদালতে তারা উভয়ই আত্মসর্ম্পণ করে জামিন আবেদন করেন। এ সময় বিচারক মো. মনিরুজ্জামান সরকার তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এ সময় আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সাবেক সংসদ সদস্যের ডিভিশন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ অক্টোবর দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রানিরবন্দরে রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় মহামান্য হাইকোর্ট হতে তারা জামিন নেন।

এদিকে সাবেক সংসদ সদস্যের আদালতে আত্মসমর্পণের সংবাদ চিরিরবন্দরে জানাজানি হলে সকাল থেকেই আদালত চত্বরে কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হোন। তাকে জেল হাজতে নেওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা ব্যাপক বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দায়িত্বরত পুলিশ প্রিজনভ্যানে করে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ অক্টোবরে রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার এসআই নিতাই চন্দ্র রায় বাদী হয়ে এ মামলা করেন। এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে ১৯৭৪ সালের বিশেষ আইনে এ নাশকতা মামলা দায়ের করে।

জামিন নামঞ্জুর ও জেল হাজতে প্রেরণের বিষয়টি দিনাজপুর পুলিশ কোর্টের জিআরও মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X