বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০১ এএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্র যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে মিজানুর রহমান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটায় দেবীগঞ্জ পৌরসদরের মুন্সি পাড়ায় আলহেরা হাফেজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ।

আটক অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান (৩৮) নীলফামারী সদর উপজেলার ভবানীগঞ্জ গোড়গ্ৰাম এলাকার লতিফুর রহমানের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী ছাত্রদের অভিভাবকরা জানান, আলহেরা মাদ্রাসায় আবাসিক ও অনাবসিক ব্যবস্থায় পাঠদান চালু আছে। মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ পায় মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে বিষয়টি ধামাচাপা দিতে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে না জানিয়ে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করে।

পরে বুধবার বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভে ফুঁসে ওঠেন। তারা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সন্ধ্যায় মাদ্রাসায় উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। এক পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা ভাঙচুর করা হচ্ছে বলে পুলিশকে জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সামনে আসে যৌন নির্যাতনের ঘটনা।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যৌন নির্যাতনের শিকার ছয় ছাত্রকে হেফাজতে নেয়। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আলহেরা মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রধান রাজিব মোবাইল ফোনে জানান, মিজানুর রহমান গত ৭-৮ বছর থেকে এখানে শিক্ষকতা করছেন। গতকাল এক অভিভাবক তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলে, তাকে জরুরী মিটিংয়ের মাধ্যমে গতকালই বহিষ্কার করা হয়। এ বিষয়ে পুলিশকে কেন অবগত করা হয়নি তা জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ভুক্তভোগী ছাত্রদের সঙ্গে কথা বলে যৌন নির্যাতনের বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে

বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে: জামায়াত আমির

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য সময় প্রকাশ

চা এবং চকলেট একসাথে খেলে কী ঘটে শরীরে?

আর্জেন্টিনা আমার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়: মিম মানতাশা

মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এবার মুখ খুললেন রিভালদো

সেই সিকিউরিটি গার্ড পেলেন প্রধানমন্ত্রীর উপহার

১০

জয়ীতা নিয়ে ব্যস্ত অভিনেত্রী জয়ীতা রহমান

১১

রাজকীয় সম্মাননা অর্জনে কবি-নাট্যকার আবু তাহেরকে সংবর্ধনা

১২

কারবালায় নেওয়া হতে পারে খামেনির মরদেহ, নাজাফে জনসমুদ্র

১৩

হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি অর্ণব, সম্পাদক মাসুদ

১৪

খাবারের আগে নাকি পরে ফল খাওয়া উচিত, গবেষণা আসলে কী বলে?

১৫

মেহেরপুরে গরুবোঝাই গাড়ি উল্টে নিহত ১, আহত ১১

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দিলেন ন্যাটো প্রধান

১৭

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট

১৮

আর্জেন্টাইন সমর্থকরা দেখাল ইসরায়েলি পতাকা, ভাইরাল ছবি-ভিডিও ঘিরে তোলপাড়

১৯

মানি লন্ডারিংয়ের মামলা / আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

২০
X