বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অভিমানে ঘর ছাড়ল মাদ্রাসাছাত্র, ফিরল লাশ হয়ে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডুবে যাওয়া বালুভর্তি বাল্কহেডের নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। নিহত শ্রমিকের নাম নবীর হোসেন (১৭)। সে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার মো. ইব্রাহিমের ছেলে। নবীর লক্ষ্মীপুরের একটি মাদ্রাসায় আলিম শ্রেণির ছাত্র ছিল। অভিমান করে সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর এলাকার সমুদ্র উপকূল থেকে নবীর লাশ উদ্ধার করা হয়।

নিহতের বাবা ইব্রাহিম জানান, দুই মাস আগে আমার ছেলে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। এরপর সীতাকুণ্ডে একটি বালু বহনকারী বাল্কহেডে শ্রমিকের কাজ নেয়। গত ২৫ ফেব্রুয়ারি বালু বহনকারী বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেলে বালু নিয়ে সন্দীপ যাওয়ার পথে ডুবে যায়।

তিনি বলেন, ‘পড়ালেখার জন্য অনেক সময় বকাঝকা করতাম। বাপজান চলে যাবে জানলে কখনো বকা দিতাম না।’

কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, স্থানীয়রা উপকূলে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। পরে নৌপুলিশ ও গাউছিয়া কমিটি যৌথ সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, বাল্কহেডটি ডুবে গেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নিখোঁজসংক্রান্ত একটি জিডি করেন বাল্কহেডের মালিক সৈয়দ জুনাইদুল হক। ওই বালু বহনকারী বাল্কহেডে চারজন শ্রমিক ছিলেন। নিখোঁজ চারজনের মধ্যে একজন ছিলেন নবীর। এখনো তিনজন নিখোঁজ। নিখোঁজরা হলেন মান্নান, আবদুল হান্নান ও সোনা মিয়া। এই বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১০

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১১

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১২

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৩

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৪

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৫

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৬

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৭

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৮

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৯

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

২০
X