সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় সিটি করপোরেশনের কর্মকর্তা নিহত

পপি রানী তালুকদারের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
পপি রানী তালুকদারের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

সিলেটে পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় পপি রানী তালুকদার (২৯) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা ছিলেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পপি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে সিলেট সদর উপজেলা পরিষদের কোয়ার্টার-২-এ থাকতেন। তার দুই শিশু সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পপি রানী নগর ভবনে আসার জন্য বাসা থেকে বের হন। তিনি রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি পর্যটকবাহী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী। তিনি বলেন, পর্যটকবাহী মাইক্রোবাস চাপায় সিসিকের নারী কর্মকর্তা পপি রানী তালুকদার সকালে আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। মাইক্রোবাস ও চালককে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

১০

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১১

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১২

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৫

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৭

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৮

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৯

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

২০
X