লালমনিরহাট ও কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ছাত্র নিহত, আহত ৩

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে সোহেল রানা (২৫) নামে এক ছাত্র নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ওবদা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়া জানান, অটোরিকশায় করে ওই তিনজন স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নিতে কালিগঞ্জ থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। তারা কাকিনা ওবদা বাজার এলাকায় পৌঁছালে বুড়িমারীর দিকে যাওয়া একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হন। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যান।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১০

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১১

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১২

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৪

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৫

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৬

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৭

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৮

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৯

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

২০
X