সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গ্রেপ্তার ফুল চাঁন মিয়া। ছবি : কালবেলা
গ্রেপ্তার ফুল চাঁন মিয়া। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুল চাঁন মিয়া নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার মেজর অনাবিল ইমাম। এ ঘটনায় ওই ছাত্রীর দাদা মঙ্গলবার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই থানায় বৃদ্ধকে হস্তান্তর করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ ফুল চাঁন মিয়াকে দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

মামলায় বলা হয়, সোনারগাঁ পৌর এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওই ছাত্রী ৮ ফেব্রুয়ারি পারিবারিক প্রয়োজনে প্রতিবেশী ফুল চাঁন মিয়ার বাড়িতে যায়। এ সময় তাকে ধর্ষণ করা হয়। পরে আরও দুই দফায় ধর্ষণ করা হয়। গত সোমবার বিকেলে ফের ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিলে ভুক্তভোগী আত্মহত্যার হুমকি দেয় এবং পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এতে এলাকায় ঘটনা জানাজানি হলে ফুল চাঁন বাড়ি থেকে পালিয়ে যান।

সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে র‍্যাব সদস্যরা গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১০

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১১

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১২

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৩

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৫

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৬

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৭

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৮

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৯

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

২০
X