বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘অচিরেই শুরু হবে ৬২ দলের আন্দোলন’

বরিশালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন বরকতউল্লাহ বুলু। ছবি : কালবেলা
বরিশালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন বরকতউল্লাহ বুলু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, অচিরেই শুরু হবে সরকারের বিরুদ্ধে ৬২ দলের আন্দোলন। সেই আন্দোলনের শুভ সূচনা হবে বরিশাল থেকেই।

শুক্রবার (১ মার্চ) বিকেলে বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

বুলু বলেন, মানুষ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে। তার প্রমাণ ৭ জানুয়ারির নির্বাচন। আমরা জনগণকে ভোট বর্জনের আহ্বান করেছিলাম। সেটা এ দেশের মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে প্রমাণ করেছে। মানুষ এ সরকারকে চায় না।

তিনি বলেন, আমরা সারা দেশে অহিংস আন্দোলন করেছিলাম। কিন্তু আন্দোলন বন্ধ করতে গত বছরের ২৮ অক্টোবর ২৭ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের উদ্দেশে বলতে চাই, হামলা-মামলা দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন মেবুল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X