ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১০:১৪ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:০৪ এএম
অনলাইন সংস্করণ

পানি খাওয়ার অজুহাতে বাড়িতে ঢুকে ধর্ষণ

পুলিশের হাতে গ্রেপ্তারকৃত কিশোর। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তারকৃত কিশোর। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) সকাল সাতটার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ এলাকা থেকে তাকে আটক করা হয়। একইদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার ভোরে এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা করেছেন।

ধর্ষণের শিকার কিশোরীকে শুক্রবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী। তার মা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। অভিযুক্ত কিশোর ওই স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত।

অভিযুক্ত কয়েকদিন ধরে ওই স্কুলছাত্রীর বাড়ির সামনে মাটি ভরাটের কাজ করছিল। ঘটনার দিন তার মা স্কুলে চলে যাওয়ায় বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। অভিযুক্ত কিশোর পানি খাওয়ার অজুহাতে ওই কিশোরীর ঘরে যায়। এ সময় ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার করলে বাড়ির লোকজন দৌড়ে এসে কিশোরীকে উদ্ধার করে।

ভুক্তভোগীর মা বলেন, সে প্রায়ই আমার মেয়েকে উত্ত্যক্ত করত। সম্মানের কথা চিন্তা করে আমার মেয়ে বিষয়টি কাউকে জানায়নি। ঘটনার দিন বৃহস্পতিবার আমি স্কুলে চলে যাওয়ায় বাড়িতে একা পেয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। আমি তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রা‏‏হ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শিশির ঘোষ কালবেলাকে বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে একইদিন শুক্রবার সকালে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X