চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে গৃহবধূর আত্মহত্যা

ছবি গ্রাফিক্স : কালবেলা
ছবি গ্রাফিক্স : কালবেলা

প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার নামে এক গৃহবধূ। শনিবার (০২ মার্চ) সকাল ১০টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের তেতুইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার (১৮) ওই গ্রামের প্রবাসী বাবুল মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি বরুড়া উপজেলার মোহাম্মদপুর (লোনা) গ্রামে। তার স্বামী মিজানুর রহমান মালয়েশিয়া প্রবাসী।

নিহতের মা রহিমা বেগম জানান, আমার মেয়ে সুমাইয়াকে গত পাঁচ মাস আগে পার্শ্ববর্তী বরুড়া উপজেলার লোনা গ্রামের প্রবাসী মিজানুর রহমানের সঙ্গে বিয়ে দেই। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল তার। আমার মেয়েকে সন্দেহ করে মোবাইল ফোনে প্রায়ই খারাপ আচরণ করত মিজান। শনিবার সকাল ১০টায় ভিডিও কলে কথা বলা অবস্থায় আমাদের বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমাইয়া।

নিহতের পরিবারের সদস্যরা আরও জানায়, প্রবাসী স্বামী মিজানের সঙ্গে অন্য নারীর সম্পর্ক চলছে। দেশে থাকা অবস্থায় সুমাইয়াকে সামনে রেখে, মিজান তার প্রেমিকার সঙ্গে প্রায়ই কথা বলত। এ আত্মহত্যার বিষয়টি ক্ষতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন তারা।

এ ঘটনায় নিহতের স্বামী মো. মিজানুর রহমানের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কোনো কথা না বলে কল কেটে দেন।

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, ভিডিওকলে রেখে আত্মহত্যার বিষয়টি এখনো নিশ্চিত নই। তদন্ত চলছে, ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X