সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন সাতক্ষীরার বায়েজিদ হোসেন 

সার্জেন্ট মো. বায়েজিদ হোসেনকে পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সার্জেন্ট মো. বায়েজিদ হোসেনকে পদক পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান মো. বায়েজিদ হোসেন।

গত ২৭ ফেব্রুয়ারি সকালে রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্জেন্ট মো. বায়েজিদ হোসেনকে পিপিএম-সেবা পদক পরিয়ে দেন।

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মো. খাদেম আলী সরদার ও রাবেয়া খাতুনের পুত্র বায়েজিদ।

ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষে তিনি ২০১৫ সালের ৩১ মে, পুলিশ সার্জেন্ট ২৪-তম ব্যাচে যোগদান করেন। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন অ্যান্ড প্রটোকল বিভাগ থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে এসএসএফ-এর সঙ্গে পুলিশের সমন্বয়কারী হিসেবে কর্মরত আছেন।

মো. বায়েজিদ হোসেন জানান, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সর্বদা জীবনবাজি রেখে দায়িত্ব পালনের ব্রত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে সামনে থেকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সুষ্ঠু গমনাগমন, এসএসএফ-এর সঙ্গে পুলিশের সমন্বয় সাধনের মাধ্যমে পুলিশিং নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার সময় কোটালীপাড়া রোডে সামনে থেকে বেপরোয়া গতিতে আগত একটি গাড়িকে রুখে দিয়ে গাড়িবহরের নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা করার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সবোর্চ্চ পদক ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম-সেবা) পেয়েছি।

তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতে ও দায়দায়িত্ব পালনে অবিচল থাকব। সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে গত ১ ডিসেম্বর ২০২২ থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ৪টি ক্যাটাগরিতে ৪০০ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পদক দেওয়া হয়েছে।

অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ২১০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১০

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১১

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১২

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৩

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৪

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৫

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৭

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৮

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৯

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

২০
X