কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএম পদকে ভূষিত হলেন মো. শাহ আলম

পুলিশ
মো. শাহ আলম। ছবি : সংগৃহীত

কর্মদক্ষতা, সততা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পদকে ভূষিত হলেন মো. শাহ আলম। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে এ পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

মো. শাহ আলম ২০ জানুয়ারি ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত আছেন। পুলিশে কম্পিউটার প্রযুক্তি প্রয়োগে তার ব্যাপক অবদানের জন্য বহুল আলোচিত ও প্রশংসিত হয়েছেন তিনি। ২০০৯-১১ সালে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (আইসিটি) ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার পদে কর্মরত থাকাকালে তিনি বাংলাদেশ পুলিশের সকল থানা, কোর্ট ও অন্যান্য ইউনিটে ব্যবহারের জন্য ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম বা সিডিএমএস সফটওয়্যার নির্মাণ করেন, যা দেশের সকল থানায় ব্যবহৃত হচ্ছে। তিনি বর্তমানে নিজ দায়িত্বের অতিরিক্ত পুলিশ হেডকোয়ার্টার্সের সিডিএমএস টেকনিক্যাল কমিটির সভাপতি হিসেবে কাজ করছেন। সিডিএমএস টেকনিক্যাল কমিটির সভাপতি হিসেবে আইজিপির নির্দেশনায় তিনি বাংলাদেশের সকল থানা, জেলা ও মেট্রোপলিটন এলাকায় কাজের উপযোগী সিডিএমএস++ বা অনলাইন জিডি প্রস্তুত করেছেন, যা ২০২২ সালের ২১ জুন প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন হয়েছে। উল্লেখ্য, সরকারের রূপকল্প ২০২১ বা ভিশন ২০২১-এ বর্ণিত ১০টি দীর্ঘমেয়াদি স্ট্র্যাটেজিক লক্ষ্যের মধ্যে ৭ম লক্ষ্য- ২০২১ সালের মধ্যে সারা দেশের সকল থানায় ইলেকট্রনিক জিডি ও এফআইআর চালু করা।

মো. শাহ আলম ১৯৯৯-২০০২ সালে স্পেশাল ব্রাঞ্চ ও জেলা বিশেষ শাখাসমূহের জন্য 'থার্ড আই' নির্মাণ করেন। ১৯৯৯ থেকে ২০০৯ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ১০ বছর স্পেশাল ব্রাঞ্চে থাকাকালে তিনি ইমিগ্রেশন পুলিশসহ স্পেশাল ব্রাঞ্চের বিভিন্ন শাখায় কম্পিউটার প্রযুক্তি চালুর মাধ্যমে একটি শতভাগ কাগুজে অফিসকে আইটিভিত্তিক গোয়েন্দা সংস্থায় পরিবর্তিত করেন। তার ব্যবহৃত সফটওয়্যার 'থার্ড-আই' দিয়ে স্পেশাল ব্রাঞ্চের অটোমেশন চালু আছে। ২০০৩ সালে ইমিগ্রেশনের পুলিশ সুপার থাকাকালে তিনি দেশি-বিদেশি যাত্রীদের গমনাগমনের রেকর্ড সংরক্ষণের জন্য ওরাকলভিত্তিক এপ্রিকেশন সফটওয়্যার 'ফোরট্র্যাক' নির্মাণ করেন। বাংলাদেশের সকল বিমান, নৌ ও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপয়েন্টে 'ফোরট্র্যাক' ব্যবহৃত হচ্ছে। পুলিশের অভ্যন্তরীণ প্রশাসনিক রেকর্ড সংরক্ষণের জন্য তিনি ২০১২ সালে পুলিশ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা পিআইএমএস তৈরি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান

রাত গভীর হলেই বাড়ে অবৈধভাবে বালুর রমরমা ব্যবসা

সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতে না আর্জেন্টিনা!

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

১১

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

১২

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

১৩

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

১৪

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১৫

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

১৬

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

১৭

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

১৮

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

১৯

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

২০
X