সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৫:০২ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পিকআপ চাপায় আ.লীগ নেতার ছেলেসহ নিহত ৩

আ.লীগ নেতার ছেলে ফয়সাল রেজা। ছবি : সংগৃহীত
আ.লীগ নেতার ছেলে ফয়সাল রেজা। ছবি : সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে বেপরোয়া ডিআই পিকআপের সংঘর্ষে দুটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতার ছেলেসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে ১০টায় জৈন্তাপুর উপজেলার জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলির মেজ ছেলে ফয়সাল রেজা (১৯), মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের পুত্র পাবেল ( ১৯) ও মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের পুত্র শিহাব (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ১০টায় নলজুরীগামী ডিআই পিকআপ বেপরোয়া গতিতে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে একে একে দুটি বাইককে সজরে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে ফেলে।

এতে ঘটনাস্থলেই মারা যান ফয়সল। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শিহাব ও পাবেলের মৃত্যু হয়। বাইকের সবাই খেলা শেষ করে জৈন্তাপুর যাচ্ছিল।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম। তিনি বলেন, জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে যুবকরা মোটর সাইকেল রেখে গল্প করছিল। এ সময় একটি ডিআই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলে জৈন্তাপুর আ.লীগ নেতা লিয়াকত আলীর ছেলে ফয়সাল মারা যান। শিহাব আর পাবেল নামের বাকি দুই যুবকের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই সিলেট-তামাবিল সড়কে যান চলাচল বন্ধ করে দেন উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বুধবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমোটেম শেষে তিন জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X