বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাউফলে ছাত্রলীগ নেতা ও ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী ফিরোজ মাতব্বর। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী ফিরোজ মাতব্বর। ছবি : কালবেলা

ব্যবসায়ীকে মারধর, প্রতিষ্ঠান ভাঙচুর এবং পরবর্তীতে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী বাজারে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ফিরোজ মাতব্বর অভিযোগ করেন, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদার টাকা না দেওয়ায় ছাত্রলীগ নেতা সৌমিক, সৌমিকের ফুফাতো ভাই জাবির, জসিম আকন, শামিমসহ ৬-৭ জন সন্ত্রাসী একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষীর সামনে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তারা আমার দোকান ভাঙচুর করে এবং দোকানে থাকা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাউফল থানায় এ সংক্রান্ত অভিযোগ দিলে পুলিশ তদন্তের নামে কালক্ষেপণ করে। পরবর্তীতে চাঁদাবাজি ও ভাঙচুরের ধারা বাদ দিয়ে মারামারির মামলা দায়েরের জন্য মানসিকভাবে চাপ সৃষ্টি করে। এরপরে আমি পরবর্তীতে এজাহার জমা দেই। এই সময়ক্ষেপণের সুযোগ নিয়ে হামলাকারী জাবির আহত হওয়ার মিথ্যা অভিনয় করে আমার বিরুদ্ধে মারধর, ৫০ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ দিলে সেটাকে এজাহার করেন ওসি।

যেখানে আমাকে মারধর ও প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনার একাধিক নিরপেক্ষ সাক্ষী আছে, সেখানে কীভাবে আমার বিরুদ্ধে হামলাকারীরা মামলা এজাহার করতে পারেন-বিষয়টি আমার বোধগম্য নয়।

মারধর ও চাঁদাবাজির ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে সন্ত্রাসীদের কালো টাকার বিনিময়ে পুলিশ এ মিথ্যা মামলা গ্রহণ করতে পারে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ী ফিরোজ মাতব্বর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সঠিক বিচার চাই এবং আমার বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলার প্রতিকার চাই। আমি যেন সুখে শান্তিতে ব্যবসা পরিচালনা করতে পারি সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করি। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন ব্যবসায়ী ফিরোজ মাতব্বর।

অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা ইবনে ফারুক সৌমিক কালবেলাকে বলেন, আমি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হওয়ায় বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মারামারি কিংবা চাঁদাবাজির ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত না।

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন কালবেলাকে বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১১

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১২

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১৩

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৪

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৫

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৬

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৮

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৯

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

২০
X