কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘চাপ দিলাম আর হয়ে গেল’- ইভিএমে ভোট দিয়ে শতবর্ষী বৃদ্ধা

শতবর্ষী বৃদ্ধা রাবেয়া বেগম। ছবি : কালবেলা
শতবর্ষী বৃদ্ধা রাবেয়া বেগম। ছবি : কালবেলা

কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আস্রাফপুর গ্রামের বাসিন্দা রাবেয়া বেগম। নাতি বেলালের সঙ্গে অটোরিকশায় করে তিনি এসেছেন মাজার মসজিদ সংলগ্ন সিটি কলেজ কেন্দ্রে।

জীবনে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে রাবেয়া অনেক খুশি। বললেন, ভালোই তো লাগল। চাপ দিলাম আর হয়ে গেল। শরীরের অবস্থা ভালো না, জীবনের শেষ ভোট মেশিনের মাধ্যমে দিতে পেরে আমি খুশি।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে শনিবার (৯ মার্চ) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।

সকাল ৯টার দিকে নাতি বেলালের সঙ্গে ভোট দিতে আসেন প্রায় শতবর্ষী রাবেয়া বেগম। ভোট দিতে ঢোকার আগে নাতি মুঠোফোনে দাদিকে দেখান কীভাবে ভোট দিতে হবে। দাদি নির্বিঘ্নেই ভোট দিয়ে বের হয়ে আসেন।

রাবেয়ার সঙ্গে আসা নাতি বেলাল বলেন, ভোটের ব্যাপারে দাদির আগ্রহ অনেক। এই নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ আগেই তিনি জানিয়ে রেখেছিলেন। মুঠোফোনে তাকে দেখিয়েছি, ইভিএমে কীভাবে ভোট দিতে হবে। সেটা দেখেই ভোট দিয়েছেন।

এদিকে ৬নং ওয়ার্ডের পূর্ব চাঁনপুর হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোয়া ১০টায় ভোট দেন শারীরিক প্রতিবন্ধী রাকিব হোসেন। তার দুই পা নেই। এক হাতেও সমস্যা। তিনিও এসে লাইন ছাড়াই দ্রুত ভোট দেন।

ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, ভোট দিতে অসুবিধা হয়নি। দেশের নাগরিক হিসেবে ভোট দিতে এসেছি। আমার মতো প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরায় কষ্ট হয়। নতুন মেয়র যেন এই বিষয়ে গুরুত্ব দেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১০

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১১

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১২

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৫

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৬

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৭

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৮

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

২০
X