ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

উন্নয়ন দেখে বিশ্ববাসী প্রধানমন্ত্রীর প্রতি ঈর্ষান্বিত : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি : কালবেলা

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, এই বাংলার মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্ময়কর উন্নয়ন উপহার দিয়েছেন। বিশ্ববাসী একদিন বলেছিল, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, উড়ালসেতু দেখে প্রধানমন্ত্রীর প্রতি বিশ্ববাসী আজ ঈর্ষান্বিত।

শনিবার (৯ মার্চ) রাত ৮টায় ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চবিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আব্দুর রহমান বলেন, দেশ, জাতি ও শেখ হাসিনার সরকারকে নিয়ে নানা ধরনের চক্রান্ত আছে। সব ষড়যন্ত্র-চক্রান্তের জাল ছিন্ন করে তিনি নির্বাচন অনুষ্ঠিত করেছেন। মানুষ প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়। যত ষড়যন্ত্রই করা হোক না কেন বঙ্গবন্ধুর একজন সৈনিকও বেঁচে থাকতে শেখ হাসিনার ক্ষতি কেউ করতে পারবে না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম সুজার সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া মিন্টু, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মানিয়ার রহমান মুঞ্জু, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান শামসুদ্দোহা শিমু, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ (ঝন্টু) প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১০

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১১

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১২

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৩

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৫

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৭

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৮

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৯

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

২০
X