সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মাকে হত্যার ঘটনায় ছেলের মৃত্যুদণ্ড

ডিবির কাছে আটককৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাহিদ ইমরান নিয়ন। ছবি : কালবেলা
ডিবির কাছে আটককৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নাহিদ ইমরান নিয়ন। ছবি : কালবেলা

ঘুমন্ত অবস্থায় মাকে জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে (৩৯) মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিততে এ আদেশ দেন। নাহিদ ইমরান নিয়ন সদর উপজেলার খোর্দ্দ শিয়ালকোল গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হকের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেসা ওরফে জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলা ও ঘটনার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের কৃষি উন্নয়ন ব্যাংকের পাশে নিজ বাসা থেকে বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হকের স্ত্রী সাবেক স্বাস্থ্য পরিদর্শিকা রশিদা খানমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে, তিনি উল্লেখ করেন ১৮ ফেব্রুয়ারি সকালে তার বড় ভাই নাহিদ ইমরান নিয়নকে চাদর গায়ে দিয়ে বাড়ির বাইরে বের হয়ে যেতে দেখেন ভাবি পিংকি খাতুন। পরে পিংকি খাতুন এসে শাশুড়ি রশিদা খানমকে কয়েকবার ডেকে সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখেন তার গলাকাটা মরদেহ। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

মামলায় বাদী আরও উল্লেখ করেন, তিনি পরস্পর জানতে পারেন তার বড় ভাই নিয়ন জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এ কারণে তিনি তার মাকে হত্যা করতে পারে।

এ ঘটনায় পুলিশি তদন্তে বেরিয়ে আসে নাহিদ ইমরান নিয়ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জুয়ায় আসক্ত হয়ে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি তার মা রশিদা খানমের কাছ থেকে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকার করায় মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে নিয়ন মাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি সকালে ঘুমন্ত অবস্থায় মাকে গরু জবাই করা ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করার পর কম্বল দিয়ে ঢেকে রেখে পালিয়ে যান।

ঘটনার পর দীর্ঘদিন পালিয়ে থাকার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X