রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে রাঙ্গুনিয়ায় আবুল খায়ের প্রেসিডেন্ট সড়ক উদ্বোধন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবুল খায়ের প্রেসিডেন্ট সড়ক উদ্বোধন। ছবি : কালবেলা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আবুল খায়ের প্রেসিডেন্ট সড়ক উদ্বোধন। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ মরহুম আবুল খায়ের প্রেসিডেন্ট সড়কের উদ্বোধন করা হয়েছে। পশ্চিম সরফভাটা আসকর আলী রোড থেকে কাজীপাড়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এতে চরম দুর্ভোগে পড়ে স্থানীয় জনগণ।

পরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে সড়কটি আরসিসি ঢালাই দিয়ে উন্নয়ন করা হয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

রোববার (১০ মার্চ) বিকেলে সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুর রউফ মাস্টার, শামসুল ইসলাম, মোহাম্মদ হারুন, সাংবাদিক মাসুদ নাসির, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি সরফী, আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম, ডা. আবুল ফজল, আবু সিদ্দিক, মোহাম্মদ হোসেন, মাওলানা, রেজাউল করিম, আব্দুস সালাম, আবুল কালাম চৌধুরী, রেজাউল করিম মঞ্জু, ইউপি সদস্য মাহবুবুল আলম প্রমুখ। এ ছাড়া স্থানীয় রফিকুল ইসলাম, আব্দুল মোনাফ, ফিরোজা বেগম, শিক্ষক বিমল শীল, ইউসুফ মুন্সি, মোহাম্মদ হারুন মোহাম্মদ হোসেন, নুরুল কবির, মঈন উদ্দিন মহির, মোহাম্মদ সেলিম, মোজাহেরুল ইসলাম, মোহাম্মদ ইয়াকুব, শাকেরুল ইসলাম, সোহেল আরমান, রহমত উল্লাহ, মোহাম্মদ আরিফ, আহাদুল হক চৌধুরী, ইয়াছিন আরমান, মোজাম্মেল হক রানা ও মোহাম্মদ সাব্বির উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাংগাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X