কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৯:১৮ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পুলিশের ওপর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা

হামলায় পুলিশ বহনকারী গাড়ির গ্লাস ভেঙে যায়। ছবি : কালবেলা
হামলায় পুলিশ বহনকারী গাড়ির গ্লাস ভেঙে যায়। ছবি : কালবেলা

গাজীপুরের কাপাসিয়ায় সনমানিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১০ মার্চ) বিকেল ৩টায় কাপাসিয়া থানার তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতরা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে সনমানিয়া ইউনিয়নের চরসনমানিয়া উচ্চ বিদ্যালয় ৯নং কেন্দ্রে ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের বহনকারী গাড়িচালক বরগুনার সেন্টু খাঁনের ছেলে সবুজ মিয়া জানান, ফল ঘোষণার পর আমরা কেন্দ্র থেকে বের হতেই পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকটি গাড়ি ভেঙে ফেলে। দেশীয় লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। এতে গাড়ির ভেতরে থাকা জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আমরা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাই।

ডিবি পুলিশ পরিদর্শক লুৎফুল কবীর বলেন, আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেই। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন।

থানার ওসি আবুবকর মিয়া বলেন, পুলিশ সদস্য আহতের ঘটনায় ১০ জনের নামে থানায় মামলা হয়েছে। আরও অজ্ঞাত আসামি রয়েছে। সঠিক তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরাজিত প্রার্থী আবদুল হক বলেন, ফল ঘোষণার আগে আমার মার্কার কিছু ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে। এসব আমার কর্মীরা ভেতরে এনে দেওয়ার চেষ্টা করে। এটা নিয়ে পুলিশের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। একপর্যায়ে উত্তেজিত জনতা গণ্ডগোল সৃষ্টি করে।

উল্লেখ্য, সনমানিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে মো. মোবারক হোসেন (ঘোড়া) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X