সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন লায়ন খোরশেদ আলম

লায়ন খোরশেদ আলম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। ছবি : কালবেলা
লায়ন খোরশেদ আলম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। ছবি : কালবেলা

সাভারের ইমান্দিপুর এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম।

শুক্রবার (১২ ডিসেম্বর) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেন তিনি।

পরিদর্শনকালে লায়ন খোরশেদ আলম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং এই দুর্যোগপূর্ণ সময়ে বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

লায়ন খোরশেদ আলম বলেন, এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই এক মুহূর্তে সর্বস্ব হারিয়েছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঢাকা-১৯ এ বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সরাসরি নির্দেশনায় আমরা এখানে সহায়তা নিয়ে এসেছি। ভবিষ্যতেও বিএনপি পরিবার অসহায় ও বিপদ্‌গ্রস্ত মানুষের পাশে থাকবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাভার পৌর কৃষকদলের সভাপতি আব্দুল মান্নান, সাভার পৌর ছাত্রদলের নেতা তাজ খান নাঈম, সাভার পৌর কৃষকদলের ধর্মবিষয়ক সহসম্পাদক শাহিনুর ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন, তাদের প্রয়োজনের কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নেন।

গত ১১ ডিসেম্বর গভীর রাতে ইমান্দিপুর এলাকায় তুহিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে মোট ১১টি বসতঘর ও ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে ঘরবাড়ি ও দোকানের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১০

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১১

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১২

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৩

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৪

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৫

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৬

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৭

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৯

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

২০
X