ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতালিতে কোচ কোম্পানির মিলনমেলায় প্রবাসী বাংলাদেশিরাও সম্মানিত

ইতালিতে তাজা হিমায়িত খাদ্যপণ্যের জন্য পরিচিত কোচ (Koch) কোম্পানির কয়েক শতাধিক কর্মীর অংশগ্রহণে মিলনমেলা ও নৈশভোজ। ছবি : কালবেলা
ইতালিতে তাজা হিমায়িত খাদ্যপণ্যের জন্য পরিচিত কোচ (Koch) কোম্পানির কয়েক শতাধিক কর্মীর অংশগ্রহণে মিলনমেলা ও নৈশভোজ। ছবি : কালবেলা

ইতালিতে তাজা হিমায়িত খাদ্যপণ্যের জন্য পরিচিত কোচ (Koch) কোম্পানির কয়েক শতাধিক কর্মীর অংশগ্রহণে মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ইতালির বোলজানো শহরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। কোম্পানির মালিকপক্ষ কর্মীদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কোচ কোম্পানিতে দায়িত্বপ্রাপ্ত মার্তিন গোজার ও টমাসো গোজার। এ ছাড়া অন্যান্য কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। এ সময় কোম্পানিতে ৫ বছর, ১০ বছর ও ২০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী কর্মীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ক্রিসমাস ডে উপহার।

বোলজানোতে শতাধিক কর্মীর উপস্থিতিতে নাচ, গান ও আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে বক্তব্যে কোম্পানির মালিকপক্ষ প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কর্মীদের পেশাদারত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন।

উল্লেখ্য, কোচ কোম্পানি ১৯৮০ সালে ইতালির বোলজানোতে পিটার গোজারের হাত ধরে যাত্রা শুরু করে। দীর্ঘদিন ধরে এটি হিমায়িত খাদ্যপণ্যের ক্ষেত্রে একটি সুপ্রতিষ্ঠিত ও গর্বিত নাম হিসেবে পরিচিত।

কোচের জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে পিৎজা, পাস্তা ও অন্যান্য হিমায়িত খাদ্যসামগ্রী। প্রতিষ্ঠানটি পাইকারি বাণিজ্যের পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক খুচরা চেইনে কার্যক্রম পরিচালনা করছে।

গুণগত মান ও পণ্যের বৈচিত্র্যের কারণে ইতোমধ্যে কোচ কোম্পানির শাখা বিস্তৃত হয়েছে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্পেন, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক ও ফ্রান্সসহ আরও বিভিন্ন দেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X