কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনা শাসনামলে বুদ্ধিজীবীদের দাবিয়ে রাখা হয়েছিল : রাশেদ প্রধান

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাশেদ প্রধানসহ অন্য নেতাকর্মীরা। ছবি : কালবেলা
মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাশেদ প্রধানসহ অন্য নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, একাত্তর সালে পাকিস্তানি বাহিনী নিশ্চিত পরাজয় বুঝতে পেরে দেশের সূর্যসন্তানদের হত্যা করেছে। বাহাত্তর থেকে শুরু হয়েছে দেশীয় সংস্কৃতি হত্যা করে ভারতীয় সংস্কৃতিকে উত্তোলনের খেলা।

তিনি আরও বলেন, মুজিব শাসনামলে জহির রায়হানকে গুম ও খুন করা হয়েছে। হাসিনা শাসনামলে বুদ্ধিজীবীদের দাবিয়ে রাখা হয়েছে। একাত্তরে পাকিস্তান আর একাত্তর-পরবর্তী ভারত বুদ্ধিজীবীদের কণ্ঠরোধ করেছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বুদ্ধিজীবীদের গণকবরে দোয়া শেষে রাশেদ প্রধান এসব কথা বলেন।

জাগপার এ সহসভাপতি বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করার নির্মম ষড়যন্ত্রের জন্য তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী দায়ী। একাত্তরপরবর্তী সময়ে এই নির্মম ষড়যন্ত্রের সঙ্গী অপরাজনৈতিক দল আওয়ামী লীগ। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি দেশের জন্য জীবন উৎসর্গ করা সব শহীদ বুদ্ধিজীবীকে।

এ সময় জাগপা প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, প্রচার বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১১

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৪

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৫

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৬

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৭

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৮

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৯

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

২০
X