বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাবিদ কাজী আজহার আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী সোমবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক সচিব ও সমাজসেবক কাজী আজহার আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (১৫ ডিসেম্বর)। ২০০৯ সালের এই দিনে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

কাজী আজহার আলী ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অবৈতনিক উপাচার্য। এ ছাড়া তিনি মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল ও কলেজসহ দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১০টায় বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই দিন বেলা ১১টায় মোহাম্মদপুরের আদাবরস্থ বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস মিলায়তনে মরহুমের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কাজী আজহার আলী ১৯৫৯ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর পূর্ব পাকিস্তানে মহকুমা প্রশাসক (এসডিও), অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শোষিত ও অবহেলিত বাঙালি জাতির ন্যায্য দাবি ও অধিকার আদায়ে পাকিস্তান সরকারকে বিভিন্নভাবে বাধ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর তার মানবতাবাদী ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হয়। বাংলাদেশের বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানের শাসনামলে তিনি ছয়টি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরিকালে দেশে ও বিদেশে সরকারের নীতি গ্রহণ ও বাস্তবায়নে তিনি প্রত্যক্ষ ও ইতিবাচক ভূমিকা রাখেন। একাধিক সামরিক শাসনামলেও জনগণের ওপর উগ্র শাসনতান্ত্রিক ক্ষমতায়নের বিরুদ্ধে তিনি তার মেধা, মনন ও বুদ্ধিমত্তা দিয়ে অবস্থান নিয়ে দেশকে বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে বারবার রক্ষা করেন।

বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জাতীয় বিদ্যুৎ সংযোগ নির্মাণে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

সমাজসেবার পাশাপাশি লেখালেখিতেও তিনি সক্রিয় ছিলেন। তার আত্মজীবনীমূলক গ্রন্থ তিনকাল ছাড়াও উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, Rural Development in Bangladesh, District Administration in Bangladesh, Decentralised Administration in Bangladesh, State Trading and Its Impact on Economy, স্মৃতির পাতা থেকে, ইতিহাসের অলিগলি, আমার দেখা একুশে, বাংলাদেশে জেলা প্রশাসন, কাজের ফাঁকে ফাঁকে, সেই সব দিনগুলি এবং ঝড়ো হাওয়ার মাঝে।

দেশের শিক্ষা, প্রশাসন ও সমাজ উন্নয়নে কাজী আজহার আলীর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X