পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১২:১০ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা পড়ে আত্মাহুতির ঘোষণা মুক্তিযোদ্ধার

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে চলছে শেষ সময়ের ধোয়ামোছার কাজ। ছবি : কালবেলা
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে চলছে শেষ সময়ের ধোয়ামোছার কাজ। ছবি : কালবেলা

বুড়িমারী-ঢাকা রুটে চালু হচ্ছে আন্তঃনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন। মঙ্গলবার (১২ মার্চ) এর উদ্বোধনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ট্রেনটির সময়সূচি ও প্রস্তাবনায় রংপুরের পীরগাছা রেলস্টেশনে যাত্রাবিরতি রাখা হয়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে রোববার (১০ মার্চ) দুপুরে ট্রেনটির যাত্রাবিরতির লক্ষ্যে করণীয় নির্ধারণী সভা করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতারা।

ওই সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পীরগাছা স্টেশনে এই বুড়িমারী এক্সপ্রেস যদি না থামে, আমি ট্রেনের সামনে শুয়ে পড়ব। প্রয়োজনে আত্মাহুতি দেব।’

পীরগাছা সরকারি কলেজ হলরুমে পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে ওই সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাবু হাজী, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, পীরগাছা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কান্দি ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহ শারেখ খন্দকার জয়, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাধারন সম্পাদক তাজরুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রনজু প্রমুখ।

সভায় সোমবার (১১ মার্চ) দুপুরে পীরগাছা স্টেশন চত্ত্বরে মানববন্ধন ও মঙ্গলবার (১২ মার্চ) রাতে স্টেশন এলাকায় গণঅবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরও যাত্রা বিরতি না হলে লাগাতার কঠোর আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১১

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১২

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৩

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৪

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

২০
X