রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে স্কুলশিক্ষার্থী হত্যায় ২ জনের যাবজ্জীবন

দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ছবি : কালবেলা
দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ছবি : কালবেলা

রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হওয়া সানি হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় দুজনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কাঠগড়ায় আসামিরা উপস্থিত ছিলেন।

নিহত সানি নগরীর দড়িখরবোনা এলাকার রফিকুল ইসলাম পাখির ছেলে। সানি সেই সময় এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মঈন আন্নাফ মাহবুব আলম (১৯) ও হাবিবা কুমকুম ঐশীকে (২৮) ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

খালাসপ্রাপ্তরা হলেন, নাজরিন আক্তার বিথি বেগম (৪২) ও সালাউদ্দিন বিপ্লব (৩৫)।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনতাজুল হক বাবু বলেন, সানি হত্যা মামলায় আসামি ৯ জন, এদের মধ্যে ৫ জন শিশু। তাদের বিচার শিশু আদালতে হচ্ছে। ৪ জন আসামির রায় ঘোষণা করেছেন আদালত।

তিনি বলেন, ২০২২ সালের ৩ জুলাই সন্ধ্যায় সনি (১৭) তার বন্ধুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা শেষে রাত পৌনে ৯টার দিকে বাড়ি ফিরছিল। পথে সনিকে কৌশলে হেতেমখাঁ সাহাজীপাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে যায় কয়েকজন। সেখানে পূর্ব থেকেই ১৪-১৫ জন আসামি উপস্থিত ছিলেন। সনি সেখানে পৌঁছালে চাকু, হাতুড়ি, চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে সানিকে। পরে স্থানীয়রা সানিকে আহতাবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে সানির বাবা রফিকুল ইসলাম পাখি নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১০

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১১

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১২

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৩

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৪

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৫

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৬

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৭

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৮

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৯

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

২০
X