চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

১০০ টাকায় চিনি, ৩৫ টাকায় চাল মিলছে চট্টগ্রামে

ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ। ছবি : কালবেলা
ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ৩৫ টাকায় প্রতিকেজি আতপ ও সিদ্ধ চাল এবং ১০০ টাকা দরে চিনি বিক্রি করবে তারা। ক্রেতারা নির্ধারিত ওজনের পণ্য কিনতে পারবেন। মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজা থেকে এই কার্যক্রম চালু হবে। চলবে আগামী ২৬ রোজা পর্যন্ত।

সোমবার (১১ মার্চ) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ। এ সময় চেম্বার পরিচালক একেএম আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মাহফুজুল হক শাহ ও মোহাম্মদ মনির উদ্দিন উপস্থিত ছিলেন।

ওমর হাজ্জাজ বলেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার ভোগ্যপণ্যের শুল্কহার কমানোর পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। টিসিবির মাধ্যমে কোটি পরিবারকে স্বল্পমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ তৈরি করে দিচ্ছে। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে বাজার পরিস্থিতি আরও স্বাভাবিক হবে আমরা আশা করি।

রমজান মাস সংযমের মাস উল্লেখ করে চেম্বার সভাপতি বলেন, মানুষকে জিম্মি করে অর্থ উপার্জন করলে ইহকালে কারও কাছে জবাবদিহি করতে না হলেও পরকালেও করতে হবে। তাই সারা বছর লাভ করলেও রমজান মাসে যেন সীমিত লাভ হয় সেই মানসিকতা তৈরি করতে হবে। বছরব্যাপী নিত্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ, মূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন দপ্তরের সঙ্গে যৌথভাবে বাজার মনিটরিং পরিচালনা করে আসছে চট্টগ্রাম চেম্বার।

পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছর চেম্বার স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বিক্রি করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছরও আমরা এ কার্যক্রম শুরু করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১০

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১১

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১২

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৩

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৪

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৫

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৬

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৭

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

১৯

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

২০
X