বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৮:৫২ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়ে একে একে মারা গেল তিন শিশু

চট্টগ্রামে আগুনে পুড়ে ৩ মেয়ের মৃত্যু। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে আগুনে পুড়ে ৩ মেয়ের মৃত্যু। ছবি : সংগৃহীত

হঠাৎ বাসায় আগুন লেগে একে একে তিন মেয়েকে হারালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মিঠুন দাশ ও আরতি দাশ দম্পতি। অগ্নিকাণ্ডের পর মাত্র তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে চোখের সামনে মরে যেতে দেখলেন সন্তানদের।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বান্ডেল রোডের সেবক কলোনিতে মিঠুনের বাসায় ২০ জুন আগুনের এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো মিঠুন ও আরতি চার সন্তানদের রেখে ভোরে কাজে চলে গেছেন। সকালে বের হয়ে যাওয়াতে হয়তো তারা আগুন থেকে বেঁচে গেছেন। কিন্তু এখন এই বেঁচে থাকার কোনো মূল্য নেই তাদের জীবনে।

চার মেয়ে হলো সারথী রাণী দাশ (১৭), সাখশী রাণী দাশ (১৩), হ্যাপি রাণী দাশ (৬) ও আড়াই বছরের সুইটি রাণী দাশ। এদের মধ্যে মারা যায় সারথী, সাখশী ও হ্যাপি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো মিঠুন ও আরতি ভোরেই কর্মস্থলে যান। চার বোন ছিল বাসায়। সকাল সাড়ে ৬টার হঠাৎ বাসায় আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে একটা বিকট শব্দ হয়। শব্দ শুনে ও ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে চার মেয়েকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন প্রথমে ২৪ জুন মারা যায় সাখশী রাণী দাশ। সারথী মারা যায় গত ৩০ জুন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আর বুধবার (১২ জুলাই) হ্যাপি রাণী দাশ চিরতরে চলে গেল একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

মিঠুন দাশের বড় ভাই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী অনিকেষ দাশ বলেন, অনেক কষ্টের সাজানো পরিবারটা তছনছ হয়ে গেল! সাখশী নগরীর মিউনিসিপ্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি, সারথী নগরীর পাথরঘাটা মেনকা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি এবং হ্যাপি স্থানীয় সানরাইজ গ্রামার স্কুলের কেজি শ্রেণির ছাত্রী ছিল।

কোতোয়ালি থানায় উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন, ঘটনার দিন মেজবোন সাখশী সকালে ছোট বোনের জন্য দুধ গরম করে ভুলে চুলা বন্ধ না করে পুনরায় ঘুমিয়ে পড়ে। ঘণ্টাখানেক পর বড় বোন সারথী ওঠে ছোট বোনের জন্য পুনরায় দুধ গরম করতে যান। এ সময় দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে চার বোন দগ্ধ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X