মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১২:৪১ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরিক্ষার্থীর

ঘাতক ট্রাক। ছবি : কালবেলা
ঘাতক ট্রাক। ছবি : কালবেলা

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ এলাকায় ট্রাকচাপায় এসএসসি পরিক্ষার্থী কাউসার মাহামুদ (শান্ত) (১৬) নামে একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার জাগীর এলাকার ম্যাক্স অফিসের সামনে এ ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শান্ত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। শান্ত মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ছাত্র।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে শান্ত এসএসসি ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বের হয়েছিল। এ সময় স্থানীয় জাগীর এলাকায় আসলে তরমুজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, শান্ত আমাদের স্কুলের ছাত্র। হাসপাতালের মর্গে তার মৃতদেহ দেখে শনাক্ত করেছি।

এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মাঝেমধ্যেই আমাদের ছাত্রদের অকালে প্রাণ ঝরে যাচ্ছে। সড়কে যানবাহন যাতে সতর্কতা মেনে নিয়মমাফিক চলাচল করে সেদিকে খেয়াল রাখার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

গোলড়া হাইওয়ে থানার ওসি বলেন, নিহত শান্তর মরদেহ উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আজকের আবহাওয়া সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

কমছে ধলাই নদীর পানি, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

১০

সাগরেই গায়েব ৫৩০ রোহিঙ্গা!

১১

কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা

১২

চাকরিজীবীদের দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

১৪

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর গ্রেপ্তার মোজাফফর, কোথায় ছিলেন এতদিন?

১৫

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

১৬

শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা

১৭

চোরাই পথে জ্বালানি তেলের কোটি টাকার অবৈধ বাণিজ্য

১৮

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

১৯

আর্জেন্টিনা-স্পেন ম্যাচ রেফারি ছিলেন মাদক মামলার আসামি

২০
X