পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ট্রাকচাপায় নববধূ নিহত

স্বামীর সঙ্গে নিহত নববধূ সুমাইয়া আক্তার। ছবি : কালবেলা
স্বামীর সঙ্গে নিহত নববধূ সুমাইয়া আক্তার। ছবি : কালবেলা

কক্সবাজারের পেকুয়ায় ইটবোঝাই ট্রাকের চাপায় সুমাইয়া আক্তার (২০) নামে এক নববধূ নিহত হয়েছেন। এ সময় তার স্বামী ফরহাদ হোসেন (২৫) গুরুতর আহত হন।

বুধবার (১৩ মার্চ) রাতে পেকুয়া-মগনামা সীমান্ত সেতু কাটাফাঁড়ি ব্রিজসংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড ভাঙ্গার মুখ মৌলভীকুম এলাকার মৃত বদিউল আলমের মেয়ে। আর আহত আরফাত একই উপজেলার পৌরসভার কাহারিয়াঘোনা এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়, মগনামা লঞ্চঘাট থেকে ফেরার পথে কাটাফাঁড়ি ব্রিজ এলাকায় ইটবোঝাই ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সুমাইয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ফরহাদকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হতাহতের পরিবার সূ্ত্রে জানা যায়, তিন মাস আগে পারিবারিকভাবে আরফাত ও সুমাইয়ার বিবাহ ঠিক হয়। বিবাহ সম্পন্ন হলেও স্বামীর ঘরে এখনো তুলে নেওয়া হয়নি। ঈদের পরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল।

এদিকে ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার এসআই রাশেদ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছেন।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X