বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৪:০৫ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিহত আবদুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা
নিহত আবদুল্লাহ আল মামুন। ছবি : কালবেলা

ফেনীর সোনাগাজীতে বিয়ের মাত্র দশ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় আহত আবদুল্লাহ আল মামুন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মামুন উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরমজলিশপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহসড়কের গোবিন্দপুর নতুন বাজার সংলগ্ন স্থানে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক আরোহী আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

মামুন ফেনী সরকারি কলেজ থেকে স্নাতক সম্মান শেষ করে স্কলারশিপ নিয়ে চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সোনাগাজী-মীরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরে চীনের একটি কোম্পানির সঙ্গে কয়েক মাস আগে যৌথ ব্যবসা শুরু করেন।

গত ৫ মার্চ বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নুসরাত জাহানকে বিয়ে করেন মামুন। মেহেদীর রং না মুছতেই না ফেরার দেশে চলে যেতে হয়েছে তাকে। তার মৃত্যুর সংবাদে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। রাত ১০টায় চরমজলিশপুর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থনে দাফন করা হয়।

নিহতের বড় ভাই মো. তারেক মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মামুনের মৃত্যুতে পরিবারের সচব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১০

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১১

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১২

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৫

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৬

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৭

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৮

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৯

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

২০
X