রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৮:২১ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে অচেতন করে বন্ধুদের দিয়ে ধর্ষণ, ভিডিও করলেন স্বামী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী নগরীতে নিজের স্ত্রীকে চেতনানাশক খাইয়ে অচেতন করে বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়েছেন এক স্বামী। এমনকি নিজেই ওই গণধর্ষণের দৃশ্য ভিডিওতে ধারণ করেন বলে অভিযোগ উঠেছে ওই স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চন্দ্রিমা থানায় ভুক্তভোগী গৃহবধূ স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেন। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকার লাইলীর বাড়িতে ভাড়া থাকেন ওই নারী ও তার স্বামী। গত ৭ জুলাই রাত ১০টার দিকে বন্ধুদের নিয়ে বাড়িতে প্রবেশ করেন তার স্বামী। এরপর স্ত্রীকে অচেতন করে পাঁচজন মিলে ধর্ষণ করে। ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়।

ভুক্তভোগী গৃহবধূ জানান, শিরোইল কলোনি হাজরাপুকুর এলাকায় স্বামীকে নিয়ে দেড় মাস ধরে লাইলীর বাড়িতে ভাড়া থাকতেন। গত ৭ জুলাই বেলা ১১টার দিকে জোর করে ঘুমের ওষুধ খাওয়ায় তার স্বামী। পরে রাত ৯টার দিকে কফির সঙ্গে আবারও ঘুমের ওষুধ খাওয়ানো হয় তাকে। ওষুধ খাওয়ার ফলে অচেতন হয়ে পড়েন ওই গৃহবধূ। পরে ওই রাতে তার স্বামীসহ পাঁচজন মিলে গৃহবধূকে ধর্ষণ করে এবং ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। ভোরের দিকে তার অবস্থা বেগতিক হলে তাকে তেঁতুল খাওয়ানোর চেষ্টা করে ধর্ষকরা। পরে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অন্য বন্ধুরা কুপ্রস্তাব পাঠাতে থাকে। তবে স্বামীর ভয়ে এতদিন প্রকাশ করেননি তিনি। কিন্তু পর্নো ছবি করে সেটি দিয়ে অব্যাহত হুমকির কারণে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে বাধ্য হয়ে বৃহস্পতিবার থানায় গিয়ে অভিযোগ করেন ওই নারী।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি মাহাবুব আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলা করে ওই নারীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X