সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মহেশখালীতে অস্ত্রের কারখানা সন্ধান : অস্ত্রসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

মহেশখালীতে অস্ত্রের কারখানা সন্ধান। ছবি : কালবেলা
মহেশখালীতে অস্ত্রের কারখানা সন্ধান। ছবি : কালবেলা

কক্সবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পূর্ব পুইরছড়া খঞ্জনীর বাপেরঘোনা পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব।

শনিবার (১৬ মার্চ) ভোরে র‍্যাব-১৫ এর একটি ঠিম অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, অস্ত্র তৈরির বিপুর সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। র‍্যাব-১৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কালারমার ছড়ার অফিস পাড়ার মৃত ফকির মোহাম্মদের পূত্র ফরিদ আলম (৫৫), ফরিদ আলমের পূত্র জিসাদ প্রকাশ সোনা মিয়া (২২) ও বাহিম (২০)।

সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানা হতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিশেষ করে রোহিঙ্গাদের নিকট অস্ত্র সরবরাহ হয়ে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব-১৫ মহেশখালী হোয়ানক ইউনিয়নের পূর্ব পুইরছড়াস্থ খঞ্জনির বাপের ঘোনা পাহাড়ি ঢাল এলাকায় অভিযান পরিচালনা করেন। র‌্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা দুর্গম পাহাড়ের এদিক-ওদিক দৌঁড়ে পালিয়ে যেতে থাকে। এ সময় অবৈধ অস্ত্র তৈরি, কেনা-বেচার সাথে জড়িত চক্রের তিনজনকে র‌্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং উক্ত অস্ত্র তৈরির কারখানার অন্যতম কারিগর বাদশা মিয়া কৌশলে দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। অস্ত্রের কারখানা হতে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদির মধ্যে উল্লেখযোগ্য লোহার তৈরি ড্রিল মেশিন, হাতুড়ি, করাত, চারটি লোহার পাইপ, দুটি লোহার ব্যারেল, হেক্সো ব্লেড, দুটি লোহা কাটার ব্লেড, ৬০টি ওয়াশার, দুটি পাঞ্চিং রড, দুটি বড় নাট, রেঞ্চ, স্টিল সিড, তিনটি লোহার অংশ ও লোহার ব্রাশসহ অস্ত্র তৈরির আনুষাঙ্গিক ছোট-বড় ৫০টি অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান- র‍্যাব-১৫ অস্ত্রসহ ৩ আসামিকে আটক করে থানায় সোপর্দ করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

স্পেনের গোল কেন বাতিল হলো!

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১০

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১১

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১২

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৩

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৪

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

১৫

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

১৬

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

১৭

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

১৮

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

১৯

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

২০
X