পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১১:২২ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের বেধড়ক পেটালেন ছাত্রলীগ নেতা

হামলায় আহত সাংবাদিকদের দুজন। ছবি : কালবেলা
হামলায় আহত সাংবাদিকদের দুজন। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবিতে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে পাঁচবিবি থানায় মামলা করেন উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি জুয়েল শেখ। অপর পক্ষ থেকেও সাংবাদিকদের নামে মামলা হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল বিন আহসান। এর আগে শনিবার (১৬ মার্চ) দুপুরে সাংবাদিকদের ওপর হামলা হয়।

আহত সাংবাদিকরা হলেন- মামলার বাদী দৈনিক বাংলাদেশ সমাচারের জয়পুরহাট জেলা প্রতিনিধি জুয়েল শেখ, মাছরাঙ্গা টেলিভিশনের জয়পুরহাট সংবাদদাতা ও দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি আল মামুন, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি দৈনিক সংবাদ সারা বেলার বাবুল হোসেন ও দৈনিক মুক্ত সকালের জয়পুরহাট প্রতিনিধি আব্দুর রাজ্জাক।

অভিযুক্ত মাহমুদুল হাসান মহিপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অপরদিকে বিবাদমান জমির এক পক্ষ রায়হান চৌধুরী বাদী হয়ে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে পাঁচবিবি থানায় চাঁদাবাজির মামলা করেছেন।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার পিরপাল গ্রামের দরিদ্র আদিবাসী ও স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির মধ্যে জমিজমা নিয়ে বিবাদ চলছিল। বিষয়টি নিয়ে মামলা হলে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়। শনিবার দুপুরে ওই প্রভাবশালী ব্যক্তি তার লোকজনদের নিয়ে ওই বিবদমান সম্পত্তি দখল করতে যান।

এমন খবর পেয়ে আহত সাংবাদিকরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বিভিন্নজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করছিলেন। একপর্যায়ে ওই প্রভাবশালীর পক্ষ নিয়ে স্থানীয় মহিপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের নেতৃত্বে ৯ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ওই সাংবাদিকদের বেধড়ক মারধর করে আহত করেন।

তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে বিকেলে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং রাতে অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

পাঁচবিবি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, ‘হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X