শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৯:৩৮ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল নিদর্শন : এমপি সোহাগ 

বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী দুঃস্থদের মাঝে বিতরণ করেন এইচ এম বিদউজ্জামান সোহাগ। ছবি : কালবেলা
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী দুঃস্থদের মাঝে বিতরণ করেন এইচ এম বিদউজ্জামান সোহাগ। ছবি : কালবেলা

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বিদউজ্জামান সোহাগ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বিশ্বে তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল নিদর্শন। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।

জাতির জনকের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি বদিউজ্জামান সোহাগ এসব কথা বলেন।

বদিউজ্জামান সোহাগ বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট জতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বৈরশাসকরা এদেশকে পাকিস্তানের তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

রোববার (১৭ মার্চ) বিকেল ৩টায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দি শান্ত ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, এম ওয়াদুদ আকন, আবুল হোসেন নান্টু, জাকির হোসেন খান মহিউদ্দিন, হাছানুজ্জামান পারভেজ, আলমগীর তালুকদার, শহিদুল ইসলাম খান, নজরুল ইসলাম আকন, তপু বিশ্বাস, তাজু সরদার, শরীফ খায়রুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ এবং উপজেলার বিভিন্ন এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ ৬০০ দুঃস্থ পরিবারকে এক কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি চিড়া, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেলসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১০

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১১

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

১২

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

১৩

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

১৪

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

১৫

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১৬

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৮

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৯

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

২০
X