কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৬:৫৫ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ১০০ টাকার পেঁয়াজ ৫০ টাকা!

অভিযানের পর ক্রেতাদের ভিড়। ছবি : কালবেলা
অভিযানের পর ক্রেতাদের ভিড়। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন হাটবাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। রমজানে এই পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন। আর তাতেই হঠাৎ করে ১০০ টাকার পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

সোমবার (১৮ মার্চ) নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের দক্ষিণ বাজারে এ অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা শুরু করেন। অভিযানের মুহূর্তে সাধারণ ক্রেতারাও পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালামের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ক্রয় রসিদ সংগ্রহ করা হয়েছে এবং সঠিক মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় কুলাউড়া থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১০

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১১

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১২

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৩

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৪

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৬

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৭

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৮

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৯

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

২০
X