‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‎ম্যাজিস্ট্রেট দেখে ইলিশ রেখে পালালেন জেলেরা

সীতাকুণ্ডে ইলিশ ধরা ও বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে ইলিশ ধরা ও বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে ইলিশ ধরা ও বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ রেখে পালিয়ে গেছেন জেলেরা।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তবে জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ মাছ ধরে সমুদ্র পাড় ও উপজেলার বিভিন্ন স্থানে বিক্রির জন্য অবস্থান করছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেখে মাছ রেখে জেলেরা পালিয়ে গেছেন। তাদের ফেলে যাওয়া প্রায় ২৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ্ ‎বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ৪ অক্টোবর থেকে আগামী ২২ দিন সারা দেশে ইলিশ মাছ বিক্রয়, মজুত, সরবরাহ নিষেধ রয়েছে।‎

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, গত বছরের তুলনায় এবারের অভিযান আরও জোরালো করা হবে। কেউ যেন নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে। প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদের সজাগ থাকতে হবে।

‎অভিযানে উপস্থিত ছিলেন- কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার, নৌ-পুলিশের একটি টিমসহ মৎস্য কার্যালয়ে বিভিন্ন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১১

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৩

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৪

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৫

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৬

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৭

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৮

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৯

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

২০
X