বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কলেজের সামনে গলানো হচ্ছে বিটুমিন, ধোঁয়া-দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

কলেজের সামনে প্রস্তুত করা হচ্ছে সড়ক নির্মাণসামগ্রী। ছবি : কালবেলা
কলেজের সামনে প্রস্তুত করা হচ্ছে সড়ক নির্মাণসামগ্রী। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় কলেজের পাশে বিটুমিন গলিয়ে সড়ক নির্মাণসামগ্রী তৈরি করা হচ্ছে। এতে ধোঁয়া, শব্দ ও দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান করা দায় হয়ে পড়েছে।

পৌরসভার সাজিউড়া সড়কের পাশের পারভিন সিরাজ মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এ ভোগান্তিতে রয়েছেন। কলেজটির সামনের সড়কের পাশের খালি জায়গায় এ কর্মযজ্ঞ চলছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সরেজমিনে দেখা যায়, কলেজ ফটকের সামনে বিটুমিন ও পাথর মিক্সিং করতে রাবার প্লাস্টিকের পুরোনো জিনিসপত্র, ছেঁড়া কাঁথা পোড়ানো হচ্ছে। এতে কালো ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ।

সে সঙ্গে চারদিকে দুর্গন্ধ, কালো ছাই উড়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করছে। এর সঙ্গে আছে মেশিনের বিকট শব্দ।

শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের কাজ চলায় কলেজে যেমন কষ্ট হচ্ছে তেমনি বাইরেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। সুষ্ঠু পরিবেশে পাঠদান নিশ্চিতে তারা সচেতন মহল ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

তবে কলেজটির অধ্যক্ষ সাইফুল ইসলামের অভিমত ভিন্ন। তিনি জানান, পরিবেশ দূষণের বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন। এতে কোনো সমস্যা দেখছেন না তিনি।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রাস্তার নির্মাণসামগ্রী রেখে এবং পরিবেশ দূষণকারী বিভিন্ন পদার্থ পুড়িয়ে শব্দ ও পরিবেশ দূষণ করছে এ রকম কোনো অভিযোগ পাইনি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X